গণবিজ্ঞপ্তি নয়, প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে অনশন

০৯ মার্চ ২০২২, ০৪:৪১ PM
অনশন কর্মসূচি

অনশন কর্মসূচি © টিডিসি ফটো

গণবিজ্ঞপ্তি নয়, প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন সনদধারী প্যানেল প্রত্যাশীরা।

বুধবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘প্যানেল প্রত্যাশী নিবন্ধন শিক্ষক’ সংগঠনের ব্যানারে এ দাবি জানায় তারা।

সংগঠনের সভাপতি মো. আমির হোসেন বলেন, এনটিআরসিএ বারবার বিজ্ঞপ্তি দিয়ে ফরম পূরণে চাকরি প্রত্যাশীদের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু বিভিন্ন অজুহাতে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। সরকারের নিকটে এই ধরনের প্রতারণা বন্ধের জোর দাবি জানাচ্ছি। গণবিজ্ঞপ্তি না, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও যে সকল শিক্ষক চাকরি পাননি, তাদেরকে প্যানেলভিত্তিক নিয়োগ দেওয়া হোক।

অনশন কর্মসূচিতে বক্তারা জানান, এই সনদ চাকরির সনদ, একাডেমিক সনদ নয়। শিক্ষকতা ছাড়া এ সনদ আর কোন কাজেও আসবে না।

তারা আরও জানান, নিবন্ধন নীতিমালা অনুযায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষাও বন্ধ রাখতে হবে। ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন : তিন ভাই-ই ভুয়া চিকিৎসক

প্রসঙ্গত, গত বছরের ৩০ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের বিপরীতে ৪ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। ১-১২তম নিবন্ধনের রিটকারীদের জন্য দুই হাজার ২০০টি পদ সংরক্ষণ করে ৫১ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় এনটিআরসিএ।

তবে ৮ হাজার ৪৪৮টি পদে কোন আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে বাকি রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় ৪ হাজার প্রার্থী ভি রোল ফরম পূরণ করে না পাঠানোয় ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়।

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950