রায়ের সার্টিফাইড কপি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গণবিজ্ঞপ্তির ফল

০৬ জুলাই ২০২১, ০৩:২৩ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

দেশে চলমান কঠোর লকডাউন চলায় রায়ের কপি এখনও হাতে পায়নি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। তবে রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার ২৪ ঘণ্টায় মধ্যে  গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ।

আজ মঙ্গলবার (৬ জুলাই) এনটিআরসিএর সচিব এ টি এম মাহবুব উল করিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়ে বলেন, আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত রায়ের সার্টিফাইড কপি বের করার। তবে লকডাউন থাকায় সেটি সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা আশা করছি কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার ৩ থেকে ৪ দিনের মধ্যে রায়ের কপি পেয়ে যাবো। রায়ের কপি পাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, শিক্ষা উপমন্ত্রী রায়ের কপি পাওয়ার পর সেটি সিনিয়র আইনজীবীদের দিয়ে পর্যবেক্ষণের পরামর্শ দেন। তবে লকডাউন চলায় রায়ের কপি হাতে পায়নি এনটিআরসিএ। এনটিআরসিএ বলছে, রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে।

তথ্যমতে, গত মাসে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিরুদ্ধ দায়ের করা কন্টেম্প মামলা খারিজ করে দেয়। এরপর গত ২৯ জুন ফল প্রকাশের অনুমতি নিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে দেখা করেন এনটিআরসিএর কর্মকর্তারা।

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের দেয়া রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর আপিল রিভিউ করবে রিটকারীরা। ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের সময় আরও পেছাবে।

এদিকে রায়ে হেরেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ১-১২তম ২ হাজার ২০৭ জন রিটকারী। তারা তাদের আইনজীবীদের সাথে এ বিষয়ে কথা চালিয়ে যাচ্ছেন। আইনজীবীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।

এ প্রসঙ্গে রিটকারীদের আইনজীবী ছিদ্দিক উল্ল্যাহ মিয়া জানান, রায়ের কপি পাওয়ার পর আমরা সেটি বিচার বিশ্লেষণ করে রিভিউ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেব। যদি রিভিউ করা হয়, তাহলে সেটির রায় না আসা পর্যন্ত এনটিআরসিএ ফল প্রকাশ করতে পারবে না।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬