শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১৭তম নিবন্ধনের প্রিলি

০৪ জুলাই ২০২১, ০৮:৩৮ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

তারিখ ঘোষণা করেও চলমান করোনা ভাইরাসের কারণে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল-কলেজ খোলার পর প্রিলি পরীক্ষা নেয়া হবে বলে এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তথ্যমতে, ১৭তম শিক্ষক নিবন্ধনের আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার প্রার্থী। ২০২০ সালের ১৫ ও ১৬ মে ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে করোনার ঊর্ধ্বমুখীতার কারণে সেটি স্থগিত ঘোষণা করে এনটিআরসিএ।

এনটিআরসিএর কর্মকর্তা বলছেন, ১৭তম নিবন্ধনের পরীক্ষা নেয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। তবে সারাদেশে লকডাউন ঘোষণা করা তাদের পরীক্ষা স্থগিত করতে হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না পর্যন্ত পরীক্ষার বিষয়ে তারা ভাবতে পারছেন না।

এদিকে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি সংশোধনের উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। বিজ্ঞপ্তি সংশোধন করে এতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গ্রন্থাগার প্রভাষক পদ দুটি সংযুক্ত করা হবে। এর জন্য সিলেবাসও তৈরি করবে এনটিআরসিএ।

জানতে চাইলে এনটিআরসিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ১৭ তম নিবন্ধনের পরীক্ষা আয়োজনের জন্য আমরা প্রস্তুত ছিলাম। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেটি সম্ভব হয়নি। স্কুল-কলেজ খোলা না গেলে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি সংশোধন করা হচ্ছে। সহকারী গ্রন্থাগার ও গ্রন্থাগার পদ দুটির কারণে এই সংশোধনী করতে হচ্ছে।

৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950