শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই গণবিজ্ঞপ্তির ফল

২৯ জুন ২০২১, ০১:১২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের সব বাধা কেটে গেছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ( এনটিআরসিএ)।

এনটআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ থেকে ১২ তম নিবন্ধনধারীদের কন্টেম্প মামলা আপিল বিভাগ থেকে নিষ্পত্তি হওয়ায় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিল এনটিআরসিএ কর্মকর্তারা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সাথে বৈঠকও করেছেন তারা। 

সূত্র আরও জানায়, মন্ত্রণালয় থেকে এনটিআরসিএকে ফল প্রকাশের অনুমতি চেয়ে একটি আবেদন করতে বলা হয়েছে। এই আবেদনপত্রে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া মাত্রই ফল ৫৪ হাজার শিক্ষক নিয়োগে মেধার ভিত্তিতে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চাইলে এনটিআরসিএ'র এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের জন্য একটি চিঠি দেব। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া মাত্রই ফল প্রকাশ করা হবে।

আজ (মঙ্গলবার) ফল প্রকাশ করা হবে কিনা— জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, আজ ফল প্রকাশ করা হবে না। আমরা চেষ্টা করছি দ্রুত ফল প্রকাশের। মন্ত্রণালয় যেদিন আমাদের অনুমোদন দেবে আমরা সেদিনই ফল প্রকাশের চেষ্টা করবো।

ভাইরাল জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন কীভাবে
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণে…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬