১ জুলাই থেকে শিক্ষক নিবন্ধন সনদ যাচাই অনলাইনে

২১ জুন ২০২১, ০৫:০১ PM
আজ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে এনটিআরসিএ

আজ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে এনটিআরসিএ © লোগো

আগামী ১ জুলাই থেকে শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করা হবে অনলাইনে। সেবা সহজীকরণের অংশ হিসেবে এই ব্যবস্থা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আজ সোমবার (২১ জুন) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে এনটিআরসিএ।

অফিস আদেশে জানানো হয়, নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ ও অনলাইনে যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান নিবন্ধনধারী কোনও শিক্ষকের নিবন্ধন যাচাই করতে ইচ্ছুক সেসব প্রতিষ্ঠান [email protected] ই-মেইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে।

যে ই-মেইলে প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক তা ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে। সনদ যাচাইয়ে কোনও ফি দিতে হবে না। ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করা ই-মেইলে যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

এই নির্দেশনা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে অফিস আদেশে বলা হয়েছে।

ভাইরাল জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন কীভাবে
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণে…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬