রায়ের বিরুদ্ধে এনটিআরসিএর আপিল

১৩ জুন ২০২১, ০২:৪৯ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

১ থেকে ১২ নিবন্ধনধারীদের পক্ষে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে আগামীকাল সোমবারও আরও ১৯টি কন্টেম্পের বিরুদ্ধে আপিল করতে হবে তাদের। এছাড়া মঙ্গলবার (১৫ জুন) আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও সেদিন শুনানি হচ্ছে না বলে জানা গেছে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১-১২ তম নিবন্ধনধারীরা ২০টি কন্টেম্প মামলা করায় সবগুলোর বিরুদ্ধেই আপিল করতে হবে এনটিআরসিএর। সবগুলো কন্টেম্পের বিরুদ্ধে একটি আপিল গ্রহণযোগ্য হবে না। ফলে সোমবার (১৪ জুন) ফের আপিল করবে তারা।

সূত্র আরও জানায়, আগামী মঙ্গলবার আপিলের শুনানি হওয়ার কথা থাকলে সেদিন কোর্ট না বসছে না। ফলে আপিলের শুনানিও সেদিন হচ্ছে না। এনটিআরসিএর করা আপিলের শুনানি আগামী বৃহস্পতিবার হতে পারে।

আরও পড়ুন: রোববার আপিল, বুধবার হতে পারে গণবিজ্ঞপ্তির ফল

জানতে চাইলে এনটিআরসিএর এক কর্মকর্তা রবিবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আপিল করেছি। তবে ২০টি কন্টেম্পের জন্য আলাদা আলাদা আপিল করতে হবে। আগামী বৃহস্পতিবার আপিলের শুনানি হতে পারে।

আরও পড়ুন: স্থগিতাদেশ না পেলে গণবিজ্ঞপ্তির ফল নয়

তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম মঙ্গলবার শুনানি হবে। শুনাতিতে আদালতের স্থগিতাদেশ পেলে বুধবার ফল প্রকাশ করা হতো। তবে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার আদালতের শুনানি শেষে কি রায় পাওয়া যায় সেটি দেখে গণবিজ্ঞপ্তির ফলের বিষয়ে জানানো যাবে।

৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950