রায়ের কপি এনটিআরসিএতে, রবিবার পর্যালোচনা করে সিদ্ধান্ত

০৩ জুন ২০২১, ০৬:২৬ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দেয়া আদালতের রায়ের কপি হাতে পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী রবিবার (৬ জুন) রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে এনটিআরসিএ।

বৃহস্পতিবার (৩ জুন) রায়ের কপি হাতে পায় এনটিআরসিএ। এদিন সন্ধ্যায় এনটিআরসিএর একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনটিআরসিএর কর্মকর্তারা জানান, ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির বিষয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি আমরা পেয়েছি। আগামী রবিবার বিষয়টি নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর পত আমরা রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত নিবো।

তারা আরও জানান, আদালত যে রায় দিয়েছে সেটি অনেক জটিলতা সৃষ্টি করেছে। রায় পর্যবেক্ষণ করতে সময় লাগবে। রায় পর্যালোচনা শেষে গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করা হবে।

এদিকে রায়ের কপি পাওয়ার পর গণবিজ্ঞপ্তির রেজাল্টের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন এনটিআরসিএর নব নিযুক্ত চেয়ারম্যান এনামুল কাদের খান। বৃহস্পতিবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসক দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬
‘মক্কা প্যাক্ট মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এতে কারো উদ্ব…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির আমলেই ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বন্ধ হয়েছিল: রাকসু জ…
  • ২৭ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬