৫৪ হাজার শিক্ষক নিয়োগ: শূন্য পদের তালিকা প্রকাশ আজ

০১ এপ্রিল ২০২১, ১১:৫০ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © লোগো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি গত মঙ্গলবার প্রকাশ করেছে । আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনকারীরা ৪ এপ্রিল সকাল ১০টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। ফি জমা দিতে পারবেন ৩ মে রাত ১২টার মধ্যে টেলিটকের মাধ্যমে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এনটিআরসিএর যুগ্মসচিব এ বি এম শওকত ইকবাল স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে নিম্নেবর্ণিত শূন্য পদের ভিত্তিতে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা হচ্ছে। আগামী ৪ এপ্রিল থেকে আবেদন শুরু হবে। আবেদন ফি ১০০ টাকা।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি শূণ্যপদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত। মোট ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে ২ হাজার ২০৭ টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬