প্রতীকী অনশনে গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৬ AM

© টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করছেন নিবন্ধিত শিক্ষকরা। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে  বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। এসময় শতাধিক নিবন্ধিত শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৮০ হাজার শূন্যপদ রয়েছে। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।

গত বছরের ২৯ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেব।

এদিকে, সম্প্রতি অনশন কর্মসূচি পালন করবে জানিয়ে ‘তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের নেতাকর্মীরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করার দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে একাধিকবার জানানো হয়েছে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বরাবর ২১ বার স্মারকলিপি দেয়া হয়েছে। দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আমরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এত কিছু করার পরও এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তি প্রকাশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আমরা অনশন কর্মসূচি পালন শুরু করবো।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬