অনশনে যাচ্ছেন গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষকরা

২৬ জানুয়ারি ২০২১, ০২:৪৯ PM
প্রেস ক্লাবে মানববন্ধন করছেন গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা

প্রেস ক্লাবে মানববন্ধন করছেন গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা © ফাইল ফটো

চলতি মাসের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ না করলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে অনশন কর্মসচি শুরু করবে নিবন্ধিত শিক্ষকরা। তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক ফোরামের একাধিক নেতাকর্মী বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

তারা বলেন, আমার এ পর্যন্ত ২৩ বার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে স্মারকলিপি দিয়েছি। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি। তবুও আমাদের দাবি মানা হয়নি। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। তবে সেটিরও কোনো খবর নেই। এখন আমরণ অনশনই আমাদের একমাত্র পথ।

তারা আরও বলেন, জানুয়ারির মধ্যে যদি শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা হয়, তাহলে ফেব্রুয়ারির শুরু থেকেই আমরা অনশন শুরু করবো। এনটিআরসিএর সামনেই অনশনে বসবেন বলেও জানান তারা।

প্রসঙ্গত, দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে আইন সংক্রান্ত নানা জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।

কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ড্র: কে কার বিপক্ষে কোন মাঠে খেলবে
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে
  • ২৮ আগস্ট ২০২৬
দুই কমিটি থেকে বাদ এমপি গাজী নজরুল, নতুন দায়িত্বে যারা
  • ২৮ আগস্ট ২০২৬
মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬