আদালতের নির্দেশনা না পেলে গণবিজ্ঞপ্তি নিয়ে কিছু করতে পারব না

১৭ জানুয়ারি ২০২১, ০৬:৪৪ PM
আশরাফ উদ্দিন ও এনটিআরসিএ লোগো

আশরাফ উদ্দিন ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। উচ্চ আদালতের নির্দেশনা পাওয়া না পর্যন্ত গণবিজ্ঞপ্তি নিয়ে কোনো সুখবর দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান এনটিআরসিএর নব নিযুক্ত চেয়ারম্যান।

তিনি বলেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনেক পদ শূন্য থাকলেও উচ্চ আদালতের নির্দেশনা না পাওয়ায় গণবিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে আমরা কিছুিই করতে পারছি না। আদালত থেকে নির্দেশনা পাওয়ার পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করা হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ওপর হাইকোর্টের দেয়া এক মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা যে শেষ হয়েছে এই বিষয়ে আমার কিছু জানা নেই।

প্রসঙ্গত, সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে নানা জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।

গত ২৯ ডিসেম্বর ভারচুয়াল মাধ্যমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন,এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেব।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬