গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

০২ জানুয়ারি ২০২১, ০৩:৩৯ PM
এনটিআরসিএর চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন ও লোগো

এনটিআরসিএর চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন ও লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি দূর করতে যথাসাধ্য চেষ্টা করা হবে। আদালতের নিষেধাজ্ঞা কেটে গেলে দ্রুতই গণবিজ্ঞপ্তির বিষয়টি সমাধানে চেষ্টা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

শনিবার (২ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান এনটিআরসিএর নবনিযুক্ত চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, 'আমি নতুন যোগ দিয়েছি। এখনই এই বিষয়ে কথা বলাটা সমীচীন হবে না। তবে নিয়োগ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে সেটি যেন দ্রুত সমাধান করা যায়, সে লক্ষেই কাজ করবো।'

এর আগে গত ১৫ ডিসেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে এক মাসের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। আগামী ১৫ জানুয়ারি সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

প্রসঙ্গত, সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে নানা জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।

গত ২৯ ডিসেম্বর ভারচুয়াল মাধ্যমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন,এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেব।

জুমার নামাজে শেষ বৈঠক পেলে করণীয় কী, সওয়াব পাওয়া যাবে কি?
  • ২৮ আগস্ট ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে মা…
  • ২৮ আগস্ট ২০২৬
জলাতঙ্ক থেকে সুস্থ হলেন ১৫ বছরের কিশোর, কীভাবে সম্ভব? জানাল…
  • ২৮ আগস্ট ২০২৬
এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা
  • ২৮ আগস্ট ২০২৬