শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, আরো পেছাচ্ছে ১৬তম নিবন্ধনের ফল

০১ অক্টোবর ২০২০, ০৫:৪৫ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে যে আলোচনা হবার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে। ফলে আবারও পিছিয়ে গেল এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএর চেয়ারম্যান মো. আকরাম হোসেন।

তিনি বলেন, আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমাদের মিটিং হবার কথা ছিল। তবে অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে। তাই ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না। কারণ আমাদের ফল প্রস্তুত আছে। তবে মন্ত্রণালয় অনুমতি না দিলে আমরা সেটি প্রকাশ করতে পারবো না।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সঙ্গে এনটিআরসিএর চেয়ারম্যানের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল। তবে সেখানেও ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে কোনও আলোচনা হয়নি।

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে গত মঙ্গলবার এনটিআরসিএর চেয়ারম্যান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, এটি আমাদের অনানুষ্ঠানিক বৈঠক ছিলো। মাননীয় মন্ত্রী আজকে ব্যস্ততার ১৬তম নিবন্ধনের ফল প্রকাশের বিষয়টি নিয়ে কথা বলেননি। তবে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) আবারও শিক্ষামন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে ফল প্রকাশ নিয়ে আলোচনা করব।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৩ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। সেই বছরের ৩০ আগস্ট সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে সময় লাগে মাত্র একমাস। ৩০ সেপ্টেম্বর ফল প্রকাশ করে এনটিআরসিএ।

প্রিলিমিনারি পরীক্ষায় ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন প্রার্থীর মধ্যে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হন। একই বছরের ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয় ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। তবে প্রায় এক বছর হতে চললেও এখনো লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারেনি এনটিআরসিএ।

দীর্ঘদিন ধরে ফল প্রকাশ না হওয়ায় প্রিলি উত্তীর্ণদের হতাশা দিন দিন বেড়েই চলেছে। অনেকের আবার বয়সসীমাও শেষ হতে চলেছে। অথচ এনটিআরসিএ’র সাবেক চেয়ারম্যান এস এম আশফাক হুসেন দায়িত্ব ছাড়ার আগে জানিয়েছিলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে। তবে সেই ঘোষণার বাস্তবায়ন আজও হয়নি।

দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950