১৬তম নিবন্ধন নিয়ে আলোচনা হয়নি, নতুন সিদ্ধান্ত ১ অক্টোবর

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৩ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়া তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের মধ্যে আলোচনাতেও ফল প্রকাশের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর চেয়ারম্যান মো. আকরাম হোসেন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটি আমাদের অনানুষ্ঠানিক বৈঠক ছিলো। মাননীয় মন্ত্রী আজকে ব্যস্ততার কারণে বিষয়টি নিয়ে কথা বলেননি। তবে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) আবারও শিক্ষামন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে ফল প্রকাশ নিয়ে আলোচনা করব।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে আমাদের মাত্র তিনদিন সময় লাগবে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ফল প্রকাশ করা সম্ভব না।

এর আগে গত রোববার নিজ অফিসে বসে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এনটিআরসিএর চেয়ারম্যান জানিয়েছিলেন, আমরা ফলাফল প্রকাশের কাজ শেষ করে রেখেছি। তবে মন্ত্রণালয় সিদ্ধান্ত না দেয়ায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। আগামী ২৯ তারিখ শিক্ষামন্ত্রীর সাথে আমাদের সভা আছে। সেখানে বিষয়টি আলোচনা করব। মাননীয় মন্ত্রীর সম্মতি পেলে আমরা তিন কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করব।

তথ্যমতে, ২০১৯ সালের ২৩ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় মোট ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। গত বছর ৩০ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫৪ হাজারের কিছু বেশি প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা অংশ নেন। তবে করোনার কারণে এই পরীক্ষার ফল প্রকাশের কাজ আটকে যায়।

ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে
  • ২৩ জুন ২০২৬
রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?
  • ২৩ জুন ২০২৬
মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা
  • ২৩ জুন ২০২৬
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬