এনটিআরসিএর নতুন চেয়ারম্যানের যোগদান

২৬ জুলাই ২০২০, ০৬:২৭ PM

© ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান মো. আকরাম হোসেন যোগদান করেছেন। রোববার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর ইস্কাটনস্থ অফিসে যোগদান করেন তিনি।

এর আগে গত ৫ জুলাই মো. আকরাম হোসেনকে এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

গত ফেব্রুয়ারিতে এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান এস এম আশফাক হুসেন অবসরে যান।পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অরুনা বিশ্বাসকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বদলি করা হয়। তবে তিনি যোগদান করেননি। ফলে এনটিআরসিএর গুরুত্বপূর্ণ নিয়মিত চেয়ারম্যান পদটি এতদিন খালি ছিলো।

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬
এনবিআরের ৫১ কর্মচারীকে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্ন…
  • ৩১ আগস্ট ২০২৬
চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০…
  • ৩১ আগস্ট ২০২৬
কক্সবাজারে বাস থেকে ২৪ হাজার ইয়াবা জব্দ, চালক-হেলপার আটক
  • ৩১ আগস্ট ২০২৬
এশিয়া কাপে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
  • ৩১ আগস্ট ২০২৬
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
  • ৩১ আগস্ট ২০২৬