এনটিআরসিএকে শিক্ষা মন্ত্রণালয়ের ৬ নির্দেশনা

১০ জুন ২০২০, ০৫:৪৬ PM

© লোগো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) ৬টি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বল আজ বুধবার (১০ জুন) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএ-এর চলমান সার্বিক কার্যক্রম অবহিতকরণ ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ নিম্নরূপ—

১) মহিলা কোটা পূরণের বিষয়টি আবশ্যিকভাবে অনুসরণ করে প্রতিষ্ঠান কর্তৃক ভুল তথ্যের কারণে মহিলা কোটায় নিয়োগপ্রাপ্তদের নিয়মিতকরণের বিকল্প ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে এ বিষয়ে ভুল তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন করে তাদের কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করা হয়।

২) সূচনালগ্ন থেকে এ অব্দি সুপারিশকৃত প্রার্থীদের যোগদানে ব্যর্থতা/অপারগতার কারণসহ সর্বশেষ অবস্থা জানিয়ে তথ্য প্রেরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে পত্র প্রেরণ করে প্রকৃত নিয়োগ প্রাপ্তিতে অসমর্থ্যদের পূর্ণাঙ্গ তথ্য প্রস্তুত করে প্রকৃত চিত্র মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

৩) সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান/ব্যবসা শিক্ষা/ইংরেজি/আইসিটি) পদে নিয়োগ প্রাপ্তদের এমপিওভুক্তকরণ বিষয়ে প্রবর্তিত আর্থিক বৎসর অনুসারে এমপিওভুক্তকরণের ব্যবস্থা নিতে হবে। সহকারী শিক্ষক (বাংলা)’র বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপের মাধ্যমে মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। সংশ্লিষ্ট মহাপরিচালকবৃন্দ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

৪) বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদ না থাকা/কাঠামো বহির্ভূত চাহিদা ইত্যাদি/ভুল তথ্য প্রেরণের কারণে নিয়োগপ্রাপ্ত সুপারিশকৃতদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। যাদের বয়স ৩৫ বৎসর অতিক্রম করেনি তাদের এসএমএস প্রেরণ করে তারা সুপারিশপ্রাপ্ত পদে চাকুরি করতে আগ্রহী কিনা জানতে হবে এবং তারপর আগ্রহী প্রার্থীদের ভিন্ন প্রতিষ্ঠানে প্রাপ্ত শূন্য পদের বিপরীতে পদায়নের ব্যবস্থা গ্রহণে এনটিআরসিএ ব্যবস্থা গ্রহণ করবে।

৫) সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে সুপারিশকৃতদের মধ্যে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের আদালতের রায়ের প্রেক্ষিতে যারা এ অবধি এমপিওভুক্ত হতে পারেনি তাদের এমপিওভুক্ত চূড়ান্তকরণে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

৬) সুপারিশকৃত প্রার্থী গ্রহণে প্রতিষ্ঠানের যৌক্তিক অপারগতার ক্ষেত্রে বিকল্প প্রার্থী রাখার কোন বিধান প্রচলিত আইনে সন্নিবেশনে রাখার সুযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখতে এনটিআরসিএকে নির্দেশনা প্রদান করা হয়।

৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন
  • ৩১ আগস্ট ২০২৬
৬ ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন নামে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বড় বিনিয়োগের পরিকল্পনা ইউজিসির
  • ৩১ আগস্ট ২০২৬
গাড়ি আটকে বিমানবন্দর এলাকায় প্রবাসীর স্বর্ণ লুট, থানা ছাত্…
  • ৩১ আগস্ট ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আখতার গ্রুপ, পদ ১০, আবেদন ১৫…
  • ৩১ আগস্ট ২০২৬
অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনেই আওয়ামী সরকার কয়েক লক্ষ কোটি …
  • ৩১ আগস্ট ২০২৬