ঈদের পর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ফল

১৯ মে ২০২০, ০৮:৩০ AM

গত মার্চ মাসে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও করোনা সংকটের কারণে আর হয়নি। তবে ফল প্রকাশ করার প্রস্তুতি শুরু হয়েছে এবং কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এখন ঈদের পর ফল প্রকাশ করার পরিকল্পনা করা হচ্ছে। এনটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আওয়াল হাওলাদার এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল মার্চ মাসে প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু চলমান পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। ফল প্রকাশের উদ্দেশ্যে ফের কাজ শুরু হয়েছে। আশা করছি ঈদের পরে ফল প্রকাশ করতে পারবো।

গত ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয় ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। এতে ২ লাখ ২৮ হাজার ৪৪২জন প্রার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। গত ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমানারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২হাজার ২৯৯জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাসের হার ছিল ২৩ দশমিক ৮২ ভাগ। ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে
  • ২৩ জুন ২০২৬
রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?
  • ২৩ জুন ২০২৬
মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা
  • ২৩ জুন ২০২৬
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬