১৬তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৮ PM

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়। ফলাফলে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাসর হার ২৩ দশমিক ৮২ ভাগ।

জানা গেছে, এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result/) ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ১৬ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।

তাদের মধ্যে আবেদন করা প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে ৬ লাখ ১০ হাজার ২৬৬ জন, স্কুল পর্যায়-২ এ ১ লাখ ৩৩ হাজার ৫৯৫ জন এবং কলেজ পর্যায়ে ৪ লাখ ৩২ হাজার ৩৩৫ জন প্রার্থী ছিলেন। সারাদেশের ২৪টি জেলা শহরের ৭৭৭টি ভেন্যুতে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Caption

 

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬