১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের নির্দেশ

১২ আগস্ট ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © টিডিসি

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ডুপ্লিকেট বা সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, যেসব প্রার্থী ই-প্রত্যয়নপত্র সংশোধন বা পুনরায় ডাউনলোডের জন্য আবেদন করেছেন, তারা এনটিআরসিএ-এর ওয়েবসাইটে গিয়ে তা ডাউনলোড করতে পারবেন।

প্রার্থীদেরকে নিবন্ধন পরীক্ষার ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে একবারই এই ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। ডাউনলোড করা সফট কপি এবং হার্ড কপি সতর্কতার সঙ্গে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬