৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বরা

০৯ জুলাই ২০২৫, ১০:১২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৫:৩৭ PM
শিক্ষক নিবন্ধন

শিক্ষক নিবন্ধন © সংগৃহীত

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বরা। হাইকোর্টে দায়ের করা এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এ সুযোগ পেতে যাচ্ছেন রিটকারী ৬৫ জন প্রার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী মো. রুহুল আমিন আরাফাত। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল মঙ্গলবার আমরা ৬৫ জন হাইকোর্টে রিট করেছিলাম। এ রিটের প্রেক্ষিতে দুইজন বিচারপতি আমাদের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, ‘হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চেম্বার কোর্টে আপিল করে এনটিআরসিএ। তবে এনটিআরসিএর এ আপিল খারিজ করে দেন বিচারপতি রেজাউল হক। একইসঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা বহাল রাখেন।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনীর রুহুল আমীন আরাফাতসহ ৬৫ জন প্রার্থী ১৮তম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
 
পরে গত ১৬ জুন ৬ষ্ঠ নিয়োগে সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসি কর্তৃপক্ষ। তবে সে বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির তারিখ সর্বোচ ৩৫ বছর নির্ধারণ করে দেওয়া হয়। সে অনুযায়ী রুহুল আমিন আরাফতসহ ৬৫ জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন। 

ওই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৮ জুলাই) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ ১৮তম নিবন্ধন সনদধারী ৬৫ প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9