৩ দাবিতে এনটিআরসিএতে স্মারকলিপি

২৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
এনটিআরসিএ কার্যালয়

এনটিআরসিএ কার্যালয় © সংগৃহীত

৩ দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) স্মারকলিপি দিয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থী ও ১৯তম শিক্ষক নিবন্ধন আবেদন প্রার্থীরা। আজ রবিবার (২৭ এপ্রিল) এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, প্রভাষক (আরবি মাদ্রাসা-৪২৯) পদে অনেক প্রার্থী স্নাতোকোত্তর/মাস্টার্স সম্পন্ন না করে আবেদন করেছে। যা ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নীতিমালার ৬ (ক), ৮ (ক,খ), ৬১ নং এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও (২৩-শে নভেম্বর ২০২০ এর সংশোধিত) নীতিমালার ১২ অনুচ্ছেন এর সম্পূর্ণ পরিপন্থি। নিয়োগ বিজ্ঞপ্তি নীতিমালা ৬১ এ সুস্পষ্ট বর্ণিত রয়েছে যে, সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স / স্নাতোকোত্তর বাধ্যতামূলক। বিজ্ঞপ্তির নীতিমালা ৬ (ক) তে সুস্পষ্ট উল্লেখ রয়েছে Appeard কোনো প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না।

আরও বলা হয়, সংশ্লিষ্ট বিষয়ে অনার্স থাকা সত্ত্বেও মাস্টার্স / স্নাতোকোত্তর না থাকার কারণে ১৮তম শিক্ষক নিবন্ধনে আবেদন করা হয়নি। এখন যদি নিয়মকে উপেক্ষা করে স্নাতোকোত্তর / কামিল না করা বা Appeard প্রার্থীদের ভাইবাতে অংশগ্রহণে সুযোগ দেয়া হয়, তাহলে সেটা হবে  সুস্পষ্ট বৈষম্য ও নিয়ম বহির্ভূত। তাই বিদ্যমান পরিস্থিতিতে  ৩ দফা দাবি পেশ করা হলো।

দাবিগুলো হলো- ১৮তম তে প্রভাষক (আরবি মাদ্রাসা-৪২৯) পদে যারা কামিল / মাস্টার্স সম্পূর্ণ না করে আবেদন করেছেন তাদেরকে ভাইবাতে অংশগ্রহণের সুযোগ না দেওয়া। ১৮ তম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে যাদের কামিল / মাস্টার্স এর ফলাফল প্রকাশ হয়নি তাদের আবেদন বাতিল করা। নিয়ম বহির্ভূত অংশগ্রহণকারীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৮ (খ) অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950