আরো ৬০ হাজার শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

২৫ জানুয়ারি ২০১৯, ১০:৩৯ AM

© লোগো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন জানিয়েছেন, এ বছরই ৬০ হাজারের বেশি বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে নিয়োগ প্রক্রিয়ায় নিবন্ধিতরা প্রাধান্য পাবেন। তিনি বলেন, বেসরকারি শিক্ষক হিসেবে নিয়োগ পেতে হলে নিবন্ধিত হতে হবে। এনটিআরসিএ’র কাছে নিবন্ধিত ৪২ হাজার লোকের নাম রয়েছে।

বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এনটিআরসিএ’র পরিচালিত অনলাইন কার্যক্রম স্পষ্টীকরণ ও মতামত সংগ্রহ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনটিআরসিএ’র চেয়ারম্যান বলেন, সচ্ছতার দিক থেকে এনটিআরসিএ পিএসসিকেও ছাড়িয়ে যাবে। কেবল যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য রয়েছে, বিষয়ভিত্তিক সেই কোটা নির্ণয় ও তদন্ত করে সঠিক প্রতিবেদন দিতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতিবেদন দিতে নির্দেশ দেন তিনি। তাতে বিদ্যালয় গভর্নিংবডির সভাপতি ও সদস্যরা অনিয়ম করার সুযোগ পাবেন না। অন্তত এ কাজ করলে সবার সহযোগিতায় দেশ এগিয়ে যাবে।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসলাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগের স্থানীয় সরকার পরিচালক মোহাম্মদ মতিউর রহমান, এনটিআরসিএ’র পরিচালক তৌহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সন্দিপন সিংহ, হবিগঞ্জের এডিএম তারেক মোহাম্মদ জাকারিয়া, সুনামগঞ্জের এডিসি (শিক্ষা ও আইসিটি) প্রদীপ সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সাংবাদিক মুহিত চৌধুরী, এবিএম শওকত ইকবাল শাহীন, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

সীমান্তে কালো পতাকা উড়াল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রমিক দল নেতা
  • ০৫ মার্চ ২০২৬
প্রখ্যাত ফুটবলার শামসুজ্জোহা মারা গেছেন
  • ০৫ মার্চ ২০২৬
নিখোঁজের ৩ দিন পর পাওয়া গেল ব্যাংক কর্মকর্তার মরদেহ
  • ০৫ মার্চ ২০২৬
ঢাবি ক্যাম্পাসে পথশিশুকে ‘ধর্ষণচেষ্টা’, শিক্ষার্থীদের হাতে …
  • ০৫ মার্চ ২০২৬
এবার ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি ইরানের
  • ০৫ মার্চ ২০২৬