৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ

০১ এপ্রিল ২০২৫, ০৯:০৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৮ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে।

সম্প্রকি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরই প্রকাশিত হবে। তবে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি। চলতি মাসে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ দুটি বিষয়ে আলোচনা শুরু হবে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। নীতিমালায় যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর বাইরে আপাতত কিছু বলার নেই।’

এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ৯৬ হাজার ৭৩৬টি। এর মধ্যে স্কুল-কলেজের শূন্য পদ ছিল ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি। পরে গত ২১ আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসিএ। তবে, প্রথম ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬