১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ

৩০ মার্চ ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম এখনো শুরু হয়নি। ১৮তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ জানিয়েছে, ১৯তম শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নিবন্ধন পরীক্ষার পরিবর্তিত হতে যাওয়া নিয়মগুলো চূড়ান্ত করা হবে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, ‘১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় এখনো চূড়ান্ত হয়নি। তবে আমাদের নীতিমালায় প্রতিবছর একটি করে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা উল্লেখ রয়েছে। সে অনুযায়ী চলতি বছরের মধ্যে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে।’

প্রসঙ্গত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close