৫ম গণবিজ্ঞপ্তি: ১৩৩ জনকে প্রতিস্থাপন করলো এনটিআরসিএ

১৭ মার্চ ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পাওয়া ১৩৩ জন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে।

রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ‘৫ম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ এর আওতায় ১৩৩ জন সুপারিশকৃত প্রার্থীকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হলো। প্রতিস্থাপনকৃত প্রার্থী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে SMS যোগে অবহিত করা হয়েছে।’ 

এতে আরও বলা হয়, ‘প্রতিস্থাপনকৃত প্রার্থীগণকে এনটিআরসিএ'র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৪ নামক সেবাবক্সে অথবা http://ngi.teletalk.com.bd সাইটে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা লগইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোডপূর্বক সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে ০১ (এক) মাসের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো। প্রতিষ্ঠান প্রধানগণও তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।’

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950