প্রাথমিকে নিয়োগের দাবি : আজও শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM

© টিডিসি ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১-১২তম নিবন্ধনের সুপারিশপ্রাপ্তদের নিয়োগের দাবি এবং প্রাথমিকের তৃতীয় ধাপের সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা আজও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে দেখা যায় তাদের। জাদুঘরের মূল ফটকের সামনে এনটিআরসিএর নিয়োগপ্রত্যাশীরা এবং শাহবাগ মোড়-সংলগ্ন জায়গায় প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া লোকজন বিক্ষোভ করছেন।

এ সময় নিয়োগপ্রত্যাশীরা ‘এনটিআরসির কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘এনটিআরসির দুর্নীতি মানি না মানব না’, ‘আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সরাসরি নিয়োগ চাই-নিয়োগ নিয়োগ নিয়োগ চাই’ স্লোগান দিচ্ছেন।

অন্যদিকে প্রাথমিকের সুপারিশ বাতিল হওয়া লোকজন ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হয়তো মোদের যোগদান দেন, নয়তো মোদের জীবন নেন’, ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক’ স্লোগান দিচ্ছেন।

উভয় পক্ষই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় পুলিশকে আশপাশে ও শাহবাগ এলাকায় শক্ত অবস্থান নিতে দেখা যায়। এর আগে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে রাত যাপন করেন আন্দোলনকারীরা।

ট্যাগ: আন্দোলন
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬