শাহবাগে লাগাতার কর্মসূচির ঘোষণা নিয়োগ প্রত্যাশী এনটিআরসিএ শিক্ষকদের

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ম-৫ম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদে যথাযথভাবে নিয়োগ না দেওয়ার অভিযোগ তুলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শাহবাগে কর্মসূচির ডাক দিয়েছেন তারা।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াছিন।  

তিনি বলেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।

তিনি আরও বলেন, ২০২১ সালের ৮ অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি। এনটিআরসিএর আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও আমাদের নিয়োগ অনিশ্চিত। গত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমলারা তার প্রতিশ্রুতি মানছেন না।

হুঁশিয়ারি দিয়ে শিক্ষক পরিষদের আহ্বায়ক বলেন, শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু করা না হলে ১০ ফেব্রুয়ারি থেকে শাহবাগে লাগাতার কর্মসূচি পালিত হবে। এনটিআরসিএর উদাসীনতার কারণে সরকারের ‘বেকারত্ব শূন্যে নামিয়ে আনার’ লক্ষ্যও ব্যাহত হতে পারে।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ওসমান হাদিকে গুলির পর অস্ত্রটি নেন ইশরাক, যে কারণে নেই হলফন…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬