ই-রেজিস্ট্রেশনের সময় ফের বাড়লো

১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক শূন্যপদে তথ্য সংগ্রহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় আবারো বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) হতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য পুনরায় ১২ ডিসেম্বর ২০২৪ খ্রি: পর্যন্ত নির্ধারিত ছিল। যেহেতু, এনটিআরসিএ ৬ষ্ঠ ই-রিকুজিশনের সঙ্গে আগামী ৩ (তিন) বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে আগামী ৩ (তিন) বছরের শূন্য পদের তথ্য জানার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রমটি আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। এই সময়সীমার মধ্যে ই-রেজিস্ট্রেশন করেননি এমন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ই-রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।"

বেরোবিতে অনুষ্ঠিত হচ্ছে জাঁকজমকপূর্ণ সম্প্রীতির গণইফতার, ক্…
  • ০৩ মার্চ ২০২৬
ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালায় ইসরায়েল
  • ০৩ মার্চ ২০২৬
কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে
  • ০৩ মার্চ ২০২৬
গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি আর নেই
  • ০৩ মার্চ ২০২৬
১৯ দিন ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা
  • ০৩ মার্চ ২০২৬
ফের বেড়েছে সোনার দাম, ভরি কত?
  • ০৩ মার্চ ২০২৬