৫ম গণবিজ্ঞপ্তি: প্রতিস্থাপিত হওয়াদের যোগদান ২৯ ডিসেম্বরের মধ্যে

০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ পাওয়া ৬২ জনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপিত হওয়াদের আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে যোগদান করতে হবে।

সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ‘৫ম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ এর আওতায় ৬২ জন প্রার্থীকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হলো। প্রতিস্থাপনকৃত প্রার্থী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে SMS যোগে অবহিত করা হয়েছে। প্রতিস্থাপনকৃত প্রার্থীগণকে এনটিআরসিএ'র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৪ নামক সেবাবক্সে অথবা http://ngi.teletalk.com.bd সাইটে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা লগইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোডপূর্বক সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে ২৯ ডিসেম্বরের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো। প্রতিষ্ঠান প্রধানগণও তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।’

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬