১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ 

০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছর প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। 

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান, ‘নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে। এ বিষয়গুলো এখনো চূড়ান্ত করা হয়নি। সেজন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা সম্ভব হবে না। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের একটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘আমাদের পরিকল্পনা হলো- ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা। আমরা সেভাবেই আগাচ্ছি। ১৮তম নিবন্ধনের ভাইভা শেষ দিকে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলতি বছর ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম। বিষয়টি নিয়ে কাজ চলছে।’

প্রসঙ্গত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬