১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শুরু রবিবার, যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে

২৫ অক্টোবর ২০২৪, ০৪:০৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
শিক্ষক নিবন্ধনের ভাইভার জন্য অপেক্ষারত প্রার্থীরা

শিক্ষক নিবন্ধনের ভাইভার জন্য অপেক্ষারত প্রার্থীরা © সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা আগামী রবিবার (২৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৮৩ হাজার ৮৬৫ জন প্রার্থীর ভাইভা নেয়া হবে। ১০টি বোর্ডে প্রতিদিন ৬০০ প্রার্থীর ভাইভা নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে এনটিআরসিএ। 

জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ভাইভার তারিথ সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। ওই তারিখ অনুযায়ী ভাইভা দিতে আসতে হবে প্রার্থীদের। 

এনটিআরসিএ বলছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদ (সার্টিফিকেট), নম্বরপত্র (ট্রান্সস্ক্রিপ্ট বা মার্কশিট), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এ কাগজপত্রগুলোর মূলকপি ও একসেট ফটোকপি সঙ্গে নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে আসতে হবে প্রার্থীদের। 

এসএমএস অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে ভাইভার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ। 

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করা ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৪ লাখ ৭৯ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। তাদের মধ্য থেকে ৩ লাখ ৪৮ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন  ৮৩ হাজার ৮৬৫ জন। ২ লাখ ৬৪ হাজারের বেশি প্রার্থী লিখিত পরীক্ষা গণ্ডি পাড় হতে পারেননি।

ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ, তদন্তে ৯ সদস্যের কমিটি
  • ০৩ মার্চ ২০২৬
সিমাগো র‍্যাংকিং ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির সাফল্য
  • ০৩ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষা ইস্যুতে বোর্ড চেয়ারম্যানদের সাথে শিক্ষামন্ত্…
  • ০৩ মার্চ ২০২৬
প্রশাসনিক সভায় ‘এমপির বউ’ প্রধান অতিথি, এসি ল্যান্ড-ইউএনওকে…
  • ০৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল ইরান
  • ০৩ মার্চ ২০২৬
গোপালগঞ্জে আগুনে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই
  • ০৩ মার্চ ২০২৬