৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: ই-রেজিস্ট্রেশনের সময় ফের বাড়ল

২২ অক্টোবর ২০২৪, ০৫:০৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের কার্যক্রমের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ই-রেজিস্ট্রেশন করা যাবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য ২২ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারিত ছিল। চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধুমাত্র বিদ্যমান শূন্য পদ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল। যেহেতু, এনটিআরসিএ একই সঙ্গে আগামী ৩ (তিন) বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো।'

এতে আরও বলা হয়, 'নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e- Requisition) প্রদান করা সম্ভব হবে না।'

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬