১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ

১২ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছরেই প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চলতি বছর সম্ভব না হলে আগামী বছরের শুরুতেই এ নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংস্থাটি।

সম্প্রতি এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান এবং পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান, ‘আমরা চেয়েছিলাম, ১৮তম নিবন্ধনের পর আর কোনো নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না। পাবলিক সার্ভিস কমিশনের আদলে সরাসরি নিয়োগ কার্যক্রম চালানো হবে। তবে এনটিআরসিএ’র নতুন আইন পাশ হতে অনেক সময় লাগবে। সেজন্য ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কথাবার্তা চলছে।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘আমাদের পরিকল্পনা হলো- ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা। আমরা সেভাবেই আগাচ্ছি। ১৮তম নিবন্ধনের ভাইভার শেষ দিকে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেটি চলতি বছরে অথবা আগামী বছরের শুরুর দিকে হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিবন্ধনের বিজ্ঞপ্তি যথাযথ সময়েই প্রকাশিত হবে। আপাতত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’

প্রসঙ্গত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬