তিন বছরের শিক্ষক নিয়োগের তালিকা করবে এনটিআরসিএ

০৬ অক্টোবর ২০২৪, ০৫:১৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার সময় বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ তথ্য জানিয়ে সংস্থাটি বলছে, আগামী তিন বছরের শিক্ষক নিয়োগের তালিকা করা হবে। আজ রবিবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৬ অক্টোবর পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) হতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য নির্ধারিত ছিল। চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধুমাত্র বিদ্যমান শূন্যপদ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল। যেহেতু, এনটিআরসিএ একই সঙ্গে আগামী ৩ বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। 

নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে সেই প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e- Requisition) প্রদান করা সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬