ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ল

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ই-রেজিস্ট্রেশন করা যাবে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না করলে পরবর্তীতে সেই প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষকের শূন্যপদের চাহিদা প্রদান করা সম্ভব হবে না।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। সেখানে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিলো। তবে সেই সময়সীমা বাড়াল এনটিআরসিএ।

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬