১৮তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা বললেন নতুন সচিব

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
এ এম এম রিজওয়ানুল হক ও এনটিআরসিএ লোগো

এ এম এম রিজওয়ানুল হক ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

১৮তম নিবন্ধনধারীদের বিষয়ে আমরা আন্তরিক। যত দ্রুত সম্ভব তাদের ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে পরীক্ষকরা খাতা পাঠানো শুরু করেছেন। সব খাতা পাঠানো শেষ হলে দ্রুত ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব  এ এম এম রিজওয়ানুল হক।

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানতে চাইলে এনটিআরসিএ সচিব আরও বলেন, সম্ভাব্য সময় এখন বলা যাচ্ছে না। পরীক্ষকরা যত দ্রুত খাতা মূল্যায়নের কাজ শেষ করবেন, তত দ্রুত ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

গত ১৫ মে ১৮তম ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী। গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ সাড়ে ৩ লাখ প্রার্থী।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950