শিক্ষক নিয়োগ : শূন্যপদের তথ্য দিতে শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন শুরু

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
এনটিআরসিএর কার্যালয়

এনটিআরসিএর কার্যালয় © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের কার্যক্রম ফের শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শূন্যপদের তথ্য দিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। শূন্যপদের তথ্য দিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ করতে পারবেন বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। রবিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়ে ই-রেজিস্ট্রেশন-প্রোফাইল হালনাগাদ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। 

জানা গেছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠান প্রধানদের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। যেসব প্রতিষ্ঠান নতুন বা প্রথমবারের মত ই-রেজিস্ট্রেশন করতে চাচ্ছে তাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

আরও পড়ুন : বদলি চালুর সুফল পাবেন না বেশির ভাগ এমপিওভুক্ত শিক্ষক

এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহাম্মদ নুরে জীলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক ই-রেজিস্ট্রেশন কার্যক্রম ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ‘ই-রেজিস্ট্রেশন’ নামক সেবাবক্সে ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেন্যুতে দেয়া আছে। ওই নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।  ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোন শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এনটিআরসিএ-তে প্রেরণের সুযোগ নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন : বেতন-ভাতায় অনেকটা পিছিয়ে ‘দুর্ভাগা’ বাংলাদেশি শিক্ষকরা

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকাটি প্রতিষ্ঠান প্রধানদের সুবিধার্থে তুলে ধরা হলো।  

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা দেখতে ক্লিক করুন এখানে। 

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950