১৮তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
মোহাম্মদ মফিজুর রহমান ও এনটিআরসিএ লোগো

মোহাম্মদ মফিজুর রহমান ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান  মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন, ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে। অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন। তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি।

এ বিষয়ে এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন)  মো. আবদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবো।

গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী। গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা।

এর আগে গত ১৫ মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950