দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ এনটিআরসি কর্মকর্তারা, সাহায্য চেয়েও মিলছে না

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ এনটিআরসি কর্মকর্তারা

দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ এনটিআরসি কর্মকর্তারা © টিডিসি ফটো

সরাসরি নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় তালা মেরেছেন ১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। এর ফলে এনটিআরসিএর কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনটিআরসিএর কার্যালয়ে তালা মারার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভেতরে আটকে পড়া কর্মকর্তারা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ফোন করা হলেও তারা সাহায্যের জন্য আসেননি বলে অভিযোগ করেছেন তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দুপুর ২টায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গতকাল বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আজ সকালে আবারও কার্যালয়ে তালা মারা হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পুলিশ, সেনাবাহিনী কেউ আমাদের সহযোগিতায় এগিয়ে আসছে না।

ওই কর্মকর্তা আরও জানান, আন্দোলরতদের দাবি আমরা শুনেছি। সেগুলো লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের হাতে কিছু নেই। মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবেই কাজ করবো। বিষয়টি নিবন্ধনধারীদের বোঝানোর পরও তারা অবুঝের মতো আচরণ করছেন। একটা স্বাধীন দেশে এভাবে জিম্মি করে দাবি আদায় করা কতটা যুক্তিযুক্ত সেটি ভাববার বিষয়।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬