আগের নিয়মেই হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা

২৮ আগস্ট ২০২৪, ১১:০৫ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য একটি আইন পাসের কাজ চলছে। তবে সংসদ না থাকায় আইন পাস সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি। এ অবস্থায় আগের নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নতুন আইন পাসের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় আইন পাসের বিষয়টি স্থগিত হয়ে গেছে। নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে।

এ বিষয়ে এনটিআরসিএ’র সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইন পাস কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আইন পাস করতে সংসদে তুলতে হয়। যেহেতু সংসদ নেই, কাজেই এটি কবে পাস হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে। এজন্য যত দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান। বিষয়টি শিক্ষা উপদেষ্টাসহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে। যেহেতু আইন পাসের বিষয়টি প্রক্রিয়াধীন, সেহেতু ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম। তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় আইন পাস হতে সময় লাগবে। এজন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এনটিআরসিএ। ইতোমধ্যে এক লাখের বেশি নিবন্ধন সনদধারীকে চাকরির সুপারিশ করা হয়েছে।

ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • ১৩ মার্চ ২০২৬
দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ১৩ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় শিক্ষা সফর স্থগিত করে…
  • ১৩ মার্চ ২০২৬
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ মার্চ ২০২৬
আজ থেকে শুরু ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
  • ১৩ মার্চ ২০২৬
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081