৫ম গণবিজ্ঞপ্তি: যে কারণে বাদ পড়লেন আড়াই হাজার প্রার্থী

২৪ আগস্ট ২০২৪, ০২:৩৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পেলেও চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়েছেন প্রায় আড়াই হাজার প্রার্থী। বিপুল সংখ্যক প্রার্থীর বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বাদ পড়াদের অধিকাংশই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের মধ্যে কাগজপত্র যাচাই শেষে ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছিল। প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে ২ হাজার ৪৩৫ জন প্রার্থী কাগজপত্র জমা দেননি। এছাড়া ১২ জনের সনদ জাল পাওয়া গেছে। এই প্রার্থীদের বাদ রেখে ১৯ হাজার ৫৮৬ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের করণীয়

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে এনটিআরসিএর ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে অথবা সরাসরি এই লিংকে প্রবেশ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে হবে।

পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে।

প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা তাঁদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের এই লিংকে প্রবেশ করে জয়েনিং স্ট্যাটাস অপশনে “ইয়েস” ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে জয়েনিং স্ট্যাটাসে “নো” ক্লিক করে কারণ উল্লেখ করবেন।

কোনো প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে খুদেবার্তা না পেলে এনটিআরসিএর ওয়েবসাইট থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং নিয়োগ সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন।

দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬