সাড়ে ১৯ হাজার প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ, যোগদান ১৯ সেপ্টেম্বরের মধ্যে

২১ আগস্ট ২০২৪, ০৬:৪৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
এনটিআরসিএর কার্যালয়

এনটিআরসিএর কার্যালয়

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত
১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র প্রকাশ করা হয়। নির্ধারিত লিংকে প্রবেশ করে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারছেন। চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করে প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে পারবেন।

বুধবার (২১ আগস্ট) বিকেলে এনটিআরসিএর এক কর্মকর্তা বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন : পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ

তিনি জানান, ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রার্থীরা নিয়োগ সুপারিশের এসএমএস পাবেন। চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করে প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে পারবেন।

আরও পড়ুন :  ৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসিএ সচিব

জানা গেছে, নির্ধারিত লিংকে (http://103.230.104.210:8088/ntrca/c5/app/login.php?type=19&sfnsn=wa) প্রবেশ করে শিক্ষক নিয়োগের আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পত্র ডাউনলোড করতে পারছেন।

আরও পড়ুন : ৫ম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশে নিয়োগ পাচ্ছেন ১৯ হাজার ৫৮৬ শিক্ষক

জানা গেছে, ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষক শূন্যপদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু প্রার্থী না থাকায় ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। নিবন্ধিত এ প্রার্থীরা ভি-রোল ফরম পূরণ করে এনটিআরসিএতে তাদের সনদ জমা দিয়েছেন। যেসব প্রার্থীর সনদে কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা আছে তাদের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence