১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনবঞ্চিতদের সচিবালয়ে মানববন্ধন কাল 

২১ আগস্ট ২০২৪, ০৪:২২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
এনটিআরসিএর সামনে আন্দোলনে ভুক্তভোগীরা

এনটিআরসিএর সামনে আন্দোলনে ভুক্তভোগীরা © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাননি ৭৩৯ জন প্রার্থী। অন্তত একটিবার আবেদনের সুযোগ দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন ভুক্তভোগী প্রার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হবে।

বুধবার (২১ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনবঞ্চিতদের অন্যতম মো. ইউসুফ ইমন। তিনি বলেন, সারা দেশ থেকে আবেদনবঞ্চিতরা ঢাকায় আসতে শুরু করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান করবো। 

প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে করোনাভাইরাস সহ নানা কারণে এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে অনেক সময় লেগে যায়। প্রিলি, লিখি ও মৌখিক পরীক্ষা শেষ করে ২০২৩ সালের শেষ দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। এই নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগে যায়। এতে অনেকেরই এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম হয়ে যায়।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অভাবে থেমে যায় আইনজীবী হওয়ার স্বপ্ন, ভ্যানে পোশাক বিক্রি কর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের বিষ খাওয়ানোর পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬