৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে সবশেষ যা জানা গেল

২০ আগস্ট ২০২৪, ০৬:৪৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশে আর কোনো বাধা নেই। বাধা না থাকলেও আজ মঙ্গলবার প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৩তম ও ১৪তম নিবন্ধনধারীদের আন্দোলনের কারণে চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা ১২টা থেকে অফিসে অনুপস্থিত ছিলেন। সেজন্য প্রয়োজনীয় কাজ করা সম্ভব হয়নি। ফলে আজ ৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হবে না।’

এদিকে ৫ম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগ দিতে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৫ম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগের সুপারিশে এ সম্মতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ৫ম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে এ মন্ত্রণালয় সম্মত্তি দিয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে। এ জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে-

ক. নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য/আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে।

খ. প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং

গ. বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে।

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬