এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমানকে বদলি

১৪ জুলাই ২০২৪, ১২:৫৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমানকে বদলি করে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাকে (উপসচিব) বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো। তিনি এখন থেকে বিদ্যুৎ বিভাগের বিইপিআরসিতে দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন: ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলই থাকবে: আপিল বিভাগ

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬