শিক্ষক নিবন্ধনের প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ৬৪ হাজার, বহিষ্কার ৩

১৩ জুলাই ২০২৪, ০৩:১৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (১২ জুলাই) কলেজ পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শেষ হলো। গতকাল শুক্রবার প্রথমদিনের পরীক্ষায় ৬৪ হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

জানা গেছে, শুক্রবার স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট পরীক্ষার্থী ছিলেন দুই লাখ ৫১ হাজার ১৭০ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন এক লাখ ৮৬ হাজার ৭১৬ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৭৪ দশমিক ৩৬ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দুইজন ময়মনসিংহ বিভাগে আর একজন বরিশাল বিভাগের একটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষায় উপস্থিতির হার সন্তোষজনক। কলেজ পর্যায়ের পরীক্ষার তথ্য এখনো আসতে ‍শুরু করেনি। সন্ধ্যার মধ্যে সব কেন্দ্রের তথ্য চলে আসবে বলেও জানান তিনি।

এর আগে গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ চাকরিপ্রার্থী। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন পাস করেছেন।

চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯৬ বছর বয়সে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’— কুবি শিক্ষি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের বোঝা বইছে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ২০০ কো…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬