১৮তম নিবন্ধনের কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২ লাখ

১৩ জুলাই ২০২৪, ০৭:১৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
শিক্ষক নিবন্ধন পরীক্ষা

শিক্ষক নিবন্ধন পরীক্ষা © ফাইল ছবি

আজ শনিবার (১৩ জুলাই) ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষায় প্রার্থীর সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৮১৩ জন।

এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেন, আমরা যেসব কেন্দ্র নির্ধারণ করেছি, সেখানে বন্যার পানি ওঠার আশঙ্কা নেই। পরীক্ষা নেয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাও নেই। তবে বন্যা দুর্গত এলাকার প্রার্থীদের একটু সমস্যা হবে। কিন্তু আমরা নিরুপায়। কারণ শিক্ষকের অনেক সংকট। পাঠদান স্বাভাবিক রাখতে দ্রুত শিক্ষক নিয়োগ দেয়া প্রয়োজন। পরীক্ষার প্রশ্নফাঁসের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবেন। 

এর আগে, শুক্রবার স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নেবেন দুই লাখ ৫১ হাজারের বেশি চাকরিপ্রার্থী।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ চাকরিপ্রার্থী। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন পাস করেছেন।

 
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬