১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু 

১২ জুলাই ২০২৪, ০৮:৫১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
 এনটিআরসিএ

এনটিআরসিএ © লোগো

আজ শুক্রবার (১২ জুলাই) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। প্রথম দিনের স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নেবেন দুই লাখ ৫১ হাজারের বেশি চাকরিপ্রার্থী।

পরদিন শনিবার (১৩ জুলাই) একই সময়ে কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলেজ পর্যায়ের পরীক্ষায় প্রার্থীর সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৮১৩ জন।

এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেন, আমরা যেসব কেন্দ্র নির্ধারণ করেছি, সেখানে বন্যার পানি ওঠার আশঙ্কা নেই। পরীক্ষা নেয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাও নেই। তবে বন্যা দুর্গত এলাকার প্রার্থীদের একটু সমস্যা হবে। কিন্তু আমরা নিরুপায়। কারণ শিক্ষকের অনেক সংকট। পাঠদান স্বাভাবিক রাখতে দ্রুত শিক্ষক নিয়োগ দেয়া প্রয়োজন। পরীক্ষার প্রশ্নফাঁসের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবেন। 

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ চাকরিপ্রার্থী। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন পাস করেছেন।

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close