অকারণে এনটিআরসিএ’র সামনে হট্টগোল করলে ব্যবস্থা: চেয়ারম্যান

১১ জুলাই ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
সংবাদ সম্মেলনে এনটিআরসিএ’র শীর্ষ কর্মকর্তাবৃন্দ

সংবাদ সম্মেলনে এনটিআরসিএ’র শীর্ষ কর্মকর্তাবৃন্দ © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন, ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীদের ক্ষেত্রে এনটিআরসিএ থেকে শুধু প্রত্যয়নপত্র ইস্যু করা হতো। নিয়োগ সুপারিশের দায়িত্ব তখন এনটিআরসিএর হাতে ছিলো না। সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষকদের নিয়োগ দেওয়া হত। তাই ওই সনদপত্র কোনোভাবে চাকরির নিশ্চয়তা দেয় না। মেয়াদোত্তীর্ণদের নিয়োগের দাবিও যৌক্তিক নয়। অকারণে, অযৌক্তিক দাবি নিয়ে কেউ হট্টগোল সৃষ্টির চেষ্টা করলে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) এনটিআরসিএ’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান তিনি।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, কিন্তু, কিছু ব্যক্তি ও পেশাজীবী অসৎ উদ্দেশ্যে নিবন্ধিত প্রার্থীদেরকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এনটিআরসিএর  স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে কিছু অর্থলোভী। তারা কমিটির মাধ্যমে চাঁদা তুলে এনটিআরসিএ তথা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিছু ব্যক্তি (রিট ব্যবসায়ী আইনজীবী) প্রার্থীদের মামলায় জিতিয়ে দেয়ার টোপ দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে। কিন্তু, এনটিআরসিএ আইন-কানুন ও আদালতের আদেশ সম্পূর্ণভাবে প্রতিপালন করে স্বচ্ছতার ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে বদ্ধ পরিকর।

আগামী ১৫ জুলাই একটি সংগঠন এনটিআরসিএ’র সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে সাইফুল্লাহিল আজম বলেন, অকারণে, অযৌক্তিক দাবি নিয়ে কেউ হট্টগোল সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবো। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এনটিআরসিএ’র চেয়ারম্যান বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন কয়েকটি ধাপে করা হয়। সেখানে অধ্যাপক বা সহযোগী অধ্যাপকদের ডাকা হয় প্রশ্ন কবার জন্য। মডারেটর গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র  সিলগালা করা হয়। এরপর অন্য একটি মডারেশন গ্রুপ এসে ফাইনাল সিলগালা করে এবং তা বিজি প্রেসেও যথেষ্ট নিরাপত্তা সহকারে তা করা হয়। 

তবে প্রশ্নফাঁসের খবর যতো রাতেই পাওয়া যাক ফোন দিয়ে তা এনটিআরসিএকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁসের খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বিভিন্ন গ্রুপে প্রশ্নফাঁসের অভিযোগ তোলা হচ্ছে। এ সংক্রান্ত পোস্টকারী ব্যক্তিদের তথ্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে দেওয়া হচ্ছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এনটিআরসিএ’র সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, এনটিআরসিএ সচিব মোঃ ওবায়দুর রহমান, পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মোঃ আবদুর রহমান, পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান উপস্থিত ছিলেন।

ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950