ছদ্মবেশে এমপিও শিক্ষকদের অবসর সুবিধা বোর্ডে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ মিলেছে

২৮ জুন ২০২৪, ০৮:০৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM

© সংগৃহীত

অবসরে গিয়েও স্বস্তি নেই শিক্ষকদের। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে দীর্ঘসূত্রতা, হয়রানি ও ঘুষের অভিযোগ উঠেছে। বিভিন্ন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। অভিযানে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুদকের প্রধান কার্যালয় হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। পরিচয় গোপন করে সেবাগ্রহীতা সেজে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড-এ অবসরপ্রাপ্ত শিক্ষকগণের পেনশনের টাকা প্রদান না করে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, অভিযানের শুরুতে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে নীলক্ষেতের ব্যানবেইজ বিল্ডিং -এ স্থিত অবসর সুবিধা বোর্ডের দপ্তর প্রাঙ্গণে কার্যক্রম পর্যবেক্ষণ করে। উক্ত দপ্তরে প্রয়োজনীয় ফান্ডের অভাবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা দ্রুত সময়ের মধ্যে প্রদান করা যাচ্ছে না বলে টিমের নিকট প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়েছে। অবসর সুবিধা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরাও জনবল সংকট ও ফান্ড সংকটের বিষয়টি এনফোর্সমেন্ট টিমের নিকট তুলে ধরেন।

সার্বিক বিবেচনায়, ফান্ড সংকট এবং পর্যাপ্ত জনবলের অভাবের কারণে  অবসরপ্রাপ্ত শিক্ষকদের হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন বলে প্রতীয়মান হয়েছে।

এছাড়াও টিম কর্তৃক বিগত বছরগুলোতে প্রাপ্ত মোট আবেদন, নিষ্পত্তিকৃত সাধারন আবেদন ও বিশেষ বিবেচনায় নিষ্পত্তিকৃত আবেদনের তালিকা সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্রের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, কোনো অবসরপ্রাপ্ত শিক্ষক যথাসময়ে আবেদন করার পর তার কল্যাণ ট্রাস্টের টাকা পান কমপক্ষে ২ বছর পর এবং অবসর সুবিধা (পেনশন) পান কমপক্ষে ৩ বছর পর। তবে বিশেষ বিবেচনায় কেউ কেউ উক্ত সময়ের পূর্বেই পেনশন সুবিধা পেয়ে থাকেন। কী কী "বিশেষ বিবেচনায়" কোন কোন ধরনের আবেদনকারীকে দ্রুত পেনশন প্রদান করা হয়েছে সেসব রেকর্ডপত্রও সংগ্রহ করেছে দুদক টিম।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধ…
  • ২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  • ২১ মার্চ ২০২৬
মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • ২১ মার্চ ২০২৬
‘আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে’
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনেও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence